৫ দিনের সীরাত সফর
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের একঝাঁক প্রখ্যাত ইতিহাসবিদ, সীরাত গবেষক, লেখক, দাঈ ও শীর্ষস্থানীয় স্কলারদের নিয়ে আয়োজন হতে যাচ্ছে আন্তর্জাতিক অনলাইন সীরাত কোর্স—
সীরাহ ইনটেন্সিভ–২
মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বকালের শ্রেষ্ঠ সফলতার ফর্মুলা—সীরাতুন নবী ﷺ।
আধুনিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তির এই সময়ে সীরাতের আলোকে জীবনকে নতুনভাবে জানা, বোঝা ও গড়ে তোলার প্রত্যয়ে সিরাজাম মুনীরা ইনস্টিটিউট নিবেদন করছে এই বিশেষ আন্তর্জাতিক অনলাইন সীরাত কোর্স।
এটি কোনো সাধারণ আলোচনা সভা নয়; বরং সীরাতকে নতুনভাবে জানার, অনুভব করার এবং জীবনে ধারণ করার এক আত্মিক ও জ্ঞানভিত্তিক সফর।
কোর্সের মূল আকর্ষণ
৫ দিনব্যাপী ধারাবাহিক নিবিড় অনলাইন সেশন।
আখলাকে নববী ﷺ-এর ওপর বিশেষভাবে ৫টি সেশন।
সম্পূর্ণ তথ্যবহুল, প্রামাণ্য ও বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা।
ইসলাম ও রাসূলুল্লাহ ﷺ-এর জীবন নিয়ে আধুনিক ও সমসাময়িক প্রশ্নগুলোর জ্ঞানসমৃদ্ধ বিশ্লেষণ।
সীরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের দিকনির্দেশনা।
সার্বক্ষণিক যোগাযোগের জন্য ডেডিকেটেড WhatsApp সাপোর্ট গ্রুপ।
রিসোর্স পারসন
এই আন্তর্জাতিক কোর্সে রিসোর্স পারসন হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পাকিস্তান ও বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, সীরাত গবেষক, লেখক, দাঈ ও শীর্ষস্থানীয় স্কলারবৃন্দ—
মাওলানা আবু সাবের আবদুল্লাহ
শাইখুল হাদীস, লেখক ও গবেষক।
ড. হাফেজ সাইয়েদ আজিজুর রহমান
সীরাত গবেষক, দাঈ ও প্রধান—দাওয়াহ সেন্টার, করাচি।
মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
মুহাদ্দিস, লেখক ও সীরাত গবেষক।
মাওলানা আবু রাফআন সিরাজ
শিক্ষক ও হাদিস গবেষক,
দারুল উলুম মাদানী নগর মাদরাসা।
মুফতি আব্দুল্লাহ মাসুম
সিএসএএ, মুফতি- জামিয়া শরইয়্যাহ মালিবাগ, ঢাকা
মাওলানা মাহমুদ হাসান মাসরুর
আলেম ও চিন্তক।
সময়সূচি ও আয়োজন
কোর্সের সময়কাল:
২৫ আগস্ট – ২৯ আগস্ট ২০২৬
মাধ্যম: সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম
সময়: প্রতিদিন রাত ৯:৩০টা – ১১:০০টা
প্রতিদিন ১টি করে সেশন অনুষ্ঠিত হবে।
১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বিশেষভাবে ২টি সেশন অনুষ্ঠিত হবে।
সার্বিক পরিচালনা ও সঞ্চালনায়
আব্দুল গাফফার
ফাজিল, জামিয়াতুর রশিদ।
যৌথ প্রযোজনায়
জামিয়াতুল লুবাব আল-আলামিয়্যাহ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
খানকাহে রশীদিয়া, ঢাকা।
রেজিস্ট্রেশন
কোর্সে অংশগ্রহণের জন্য Sirajam Muneera Institute-এর Facebook Page-এ নক করুন অথবা WhatsApp-এ যোগাযোগ করুন—
+92 326 3315040
+880 1836 453303
কোর্স ফি: মাত্র ২০০ টাকা
আসুন, সীরাতকে শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে—
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশিকা হিসেবে গ্রহণ করি।
এখনো কোনো রিভিউ নেই। কোর্স সম্পন্ন করার পর প্রথম রিভিউ দিন।