সিরাজাম মুনীরা ইনস্টিটিউট: আলোর অভিযাত্রা

সীরাতুন নবী ﷺ-এর আলোয় ব্যক্তি, পরিবার, সমাজ ও উম্মাহর পুনর্জাগরণ।

বিস্তারিত পড়ুন

আমাদের অভিযাত্রা

লক্ষ্য ও উদ্দেশ্য

মহানবী ﷺ–এর পবিত্র সীরাত দেশের প্রতিটি অঞ্চল ও প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সীরাতের আদর্শ বাস্তবায়নের মানসিকতা গড়ে তোলা।

জীবনের প্রতিটি সংকট, ক্লান্তিলগ্ন ও প্রতিকূল পরিস্থিতিতে সীরাতের আলোকে সমাধান খুঁজে নেওয়ার শিক্ষা ও মানসিকতা সৃষ্টি করা।

সীরাতভিত্তিক গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সীরাতমুখী, আদর্শবান ও সচেতন প্রজন্ম গড়ে তোলা।

কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে জ্ঞান, চরিত্র ও নৈতিক মূল্যবোধের বিকাশে কার্যকর ভূমিকা পালন করা।