সীরাত ইনটেন্সিভ–২

সীরাত ইনটেন্সিভ–২
৳200

৫ দিনের সীরাত সফর

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের একঝাঁক প্রখ্যাত ইতিহাসবিদ, সীরাত গবেষক, লেখক, দাঈ ও শীর্ষস্থানীয় স্কলারদের নিয়ে আয়োজন হতে যাচ্ছে আন্তর্জাতিক অনলাইন সীরাত কোর্স—

সীরাহ ইনটেন্সিভ–২

মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বকালের শ্রেষ্ঠ সফলতার ফর্মুলা—সীরাতুন নবী ﷺ।

আধুনিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তির এই সময়ে সীরাতের আলোকে জীবনকে নতুনভাবে জানা, বোঝা ও গড়ে তোলার প্রত্যয়ে সিরাজাম মুনীরা ইনস্টিটিউট নিবেদন করছে এই বিশেষ আন্তর্জাতিক অনলাইন সীরাত কোর্স।

এটি কোনো সাধারণ আলোচনা সভা নয়; বরং সীরাতকে নতুনভাবে জানার, অনুভব করার এবং জীবনে ধারণ করার এক আত্মিক ও জ্ঞানভিত্তিক সফর।

কোর্সের মূল আকর্ষণ

  • ৫ দিনব্যাপী ধারাবাহিক নিবিড় অনলাইন সেশন।

  • আখলাকে নববী ﷺ-এর ওপর বিশেষভাবে ৫টি সেশন।

  • সম্পূর্ণ তথ্যবহুল, প্রামাণ্য ও বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা।

  • ইসলাম ও রাসূলুল্লাহ ﷺ-এর জীবন নিয়ে আধুনিক ও সমসাময়িক প্রশ্নগুলোর জ্ঞানসমৃদ্ধ বিশ্লেষণ।

  • সীরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের দিকনির্দেশনা।

  • সার্বক্ষণিক যোগাযোগের জন্য ডেডিকেটেড WhatsApp সাপোর্ট গ্রুপ।

রিসোর্স পারসন

এই আন্তর্জাতিক কোর্সে রিসোর্স পারসন হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পাকিস্তান ও বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, সীরাত গবেষক, লেখক, দাঈ ও শীর্ষস্থানীয় স্কলারবৃন্দ—

মাওলানা আবু সাবের আবদুল্লাহ

শাইখুল হাদীস, লেখক ও গবেষক।

ড. হাফেজ সাইয়েদ আজিজুর রহমান

সীরাত গবেষক, দাঈ ও প্রধান—দাওয়াহ সেন্টার, করাচি।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

মুহাদ্দিস, লেখক ও সীরাত গবেষক।

মাওলানা আবু রাফআন সিরাজ

শিক্ষক ও হাদিস গবেষক,

দারুল উলুম মাদানী নগর মাদরাসা।

মুফতি আব্দুল্লাহ মাসুম

সিএসএএ, মুফতি- জামিয়া শরইয়্যাহ মালিবাগ, ঢাকা

মাওলানা মাহমুদ হাসান মাসরুর

আলেম ও চিন্তক।

সময়সূচি ও আয়োজন

কোর্সের সময়কাল:

২৫ আগস্ট – ২৯ আগস্ট ২০২৬

মাধ্যম: সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম

সময়: প্রতিদিন রাত ৯:৩০টা – ১১:০০টা

প্রতিদিন ১টি করে সেশন অনুষ্ঠিত হবে।

১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বিশেষভাবে ২টি সেশন অনুষ্ঠিত হবে।

সার্বিক পরিচালনা ও সঞ্চালনায়

আব্দুল গাফফার

ফাজিল, জামিয়াতুর রশিদ।

যৌথ প্রযোজনায়

  • জামিয়াতুল লুবাব আল-আলামিয়্যাহ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

  • খানকাহে রশীদিয়া, ঢাকা।

রেজিস্ট্রেশন

কোর্সে অংশগ্রহণের জন্য Sirajam Muneera Institute-এর Facebook Page-এ নক করুন অথবা WhatsApp-এ যোগাযোগ করুন—

+92 326 3315040

+880 1836 453303

কোর্স ফি: মাত্র ২০০ টাকা

আসুন, সীরাতকে শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে—

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশিকা হিসেবে গ্রহণ করি।

Rating & Reviews
No reviews yet.

No reviews yet. Be the first to review after completing the course.